Chorbagan Incident | চোরবাগানে ভিড়ের চাপে ফুসফুসে ঢুকে যায় পাঁজরের হাড়! ময়নাতদন্তে উঠে এলো ভয়াবহ তথ্য
Monday, October 19 2026, 6:26 am

Key Highlightsশরীরের বিভিন্ন অংশেও গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। কারও হাত ভেঙেছে, কারও পা।
কলকাতার চোরবাগানে সপ্তমীর রাতে বিপর্যয়ের ফলে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন মহিলা এবং এক ৭ বছরের শিশু রয়েছে। মৃতদের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল মর্মান্তিক তথ্য। জানা গিয়েছে, প্রবল ভিড়ের চাপে অন্তত ৬ জনের পাঁজরের হাড় ভেঙে যায়। সেই ভাঙা হাড় ফুসফুসে ঢুকে যায় বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। দমবন্ধ হয়ে মৃত্যুর পাশাপাশি হাত-পা ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণেরও উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। মৃতদের মধ্যে অন্তত ৭ জনের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- দুর্গাপূজা শোভাযাত্রা
- কলকাতা মেট্রো


