China | কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ! এখনও পর্যন্ত মৃত্যু প্রায় ৯০ জনের! বাড়তে পারে মৃতের সংখ্যা!

Saturday, May 23 2026, 9:49 am
China | কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ! এখনও পর্যন্ত মৃত্যু প্রায় ৯০ জনের! বাড়তে পারে মৃতের সংখ্যা!
highlightKey Highlights

উত্তর চিনের শানসি প্রদেশে অবস্থিত কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ ঘটে।


চিনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ! এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৯০ জনের। জানা গিয়েছে, উত্তর চিনের শানসি প্রদেশে অবস্থিত কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ ঘটে। সেদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। ফলে কয়লাখনিতে এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে জোরকদমে চলছে উদ্ধারকাজ। চিনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। ঘটনায় তিনিও কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File