Chinmay Krishna Prabhu | চট্টগ্রাম থেকে হঠাৎই ঢাকার কেরানীগঞ্জে স্থানান্তরিত চিন্ময়কৃষ্ণ প্রভু!
Monday, November 16 2026, 2:39 pm

Key Highlightsবাংলাদেশের কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হঠাৎই ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশের কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হঠাৎই ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে এই স্থানান্তর করা হয় বলে জানান চট্টগ্রাম কারাগারের সুপার। তবে ঠিক কী কারণে তাঁকে ঢাকায় আনা হলো, সে বিষয়ে প্রশাসন কিছু জানায়নি। পাশাপাশি, তাঁর রান্নার দায়িত্বে থাকা রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রামেই রেখে দেওয়ায় রহস্য আরও বাড়িয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময়কৃষ্ণ। পরবর্তীতে আদালত চত্বরে বিক্ষোভ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি প্রধান অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে মোট ছ’টি ফৌজদারি মামলা রয়েছে। হঠাৎ এই স্থানান্তরের নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ঢাকা
- চিন্ময়কৃষ্ণ


