Chinmoy Krishna das | ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণের, তারেকের বাংলাদেশেও রেহাই নেই হিন্দু সন্ন্যাসীর
Sunday, May 10 2026, 4:24 pm

Key Highlightsচিন্ময় কৃষ্ণ দাসের মামলাটিতে জামিন খারিজের আদেশ জারি করেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের।
ইউনুস সরকার বদলেছে। বাংলাদেশের গদিতে তারেক রহমান। সরকার বদলালেও রেহাই পাননি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের শাসনকালের একাধিক মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি তিনি। সম্প্রতি একটি মামলায় জামিন পেলেও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণের জামিন খারিজের আদেশ জারি করেছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের। বাকি চার মামলার আদেশের জন্য আগামিকাল সোমবার দিনটি ধার্য করেছে আদালত।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ পুলিশ
- চিন্ময়কৃষ্ণ
- গ্রেফতার
- জামিন খারিজ
- জামিন


