Chingrighata Flyover | চলবে মেট্রোর কাজ, শুক্র থেকে ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িহাটা উড়ালপুল! বিকল্প রুট কী?
Wednesday, June 24 2026, 4:02 pm

Key Highlights২৬ জুন, শুক্রবার রাত ৮টা থেকে থেকে ২৯ জুন, সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকবে। ফলে সেই উড়ালপুল দিয়ে যান চলাচল হবে না।
কলকাতা মেট্রোর কাজের জন্য শুক্রবার ফের বন্ধ হতে চলেছে চিংড়িহাটা উড়ালপুল। প্রশাসন সূত্রের খবর, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজের জন্য বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগর সংলগ্ন এলাকায় মেট্রো ভায়াডাক্টের P325 থেকে PP326 স্প্যানের সেগমেন্ট লঞ্চিংয়ের জন্য বন্ধ থাকবে উড়ালপুল। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৬ জুন, শুক্রবার রাত ৮টা থেকে থেকে ২৯ জুন, সোমবার সকাল ৮টা পর্যন্ত উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। উড়ালপুল দিয়ে উত্তর দিকে যাওয়া সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বেলেঘাটা মেন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে।
- Related topics -
- শহর কলকাতা
- ফ্লাইওভার
- উড়ালপুল বন্ধ
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- কোলকাতা
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- ট্র্যাফিক
- ট্রাফিক গার্ড
- ট্রাফিক সার্জেন্ট
- লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম


