Chingrighata Metro | চলবে শেষ দফার কাজ, ১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল! ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

Friday, June 26 2026, 5:23 am
Chingrighata Metro | চলবে শেষ দফার কাজ, ১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল! ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের
highlightKey Highlights

কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটা অংশের যে কাজ মাসের পর মাস বাকি ছিল, তা শুরু হয়েছে ইতিমধ্যেই।


ইতিমধ্যেই কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটা অংশের আজ শুরু হয়েছে। এবার নতুন করে বিজ্ঞপ্তি জারি হল মেট্রো কর্তৃপক্ষের তরফে। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আজ ২৬ জুন, শুক্রবার রাত ৮টা থেকে থেকে ২৯ জুন, সোমবার সকাল ৮টা পর্যন্ত উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। উড়ালপুল দিয়ে উত্তর দিকে যাওয়া সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বেলেঘাটা মেন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে। একইভাবে, আগামী ৩ জুলাই রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হবে। ২ দফায় মোট ১২০ ঘন্টা বন্ধ রেখে সম্পূর্ণ করা হবে কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File