Chingrighata Metro | "তৃণমূল কংগ্রেস পদে পদে বাধা দিত”- চিংড়িঘাটায় মেট্রোর কাজ পরিদর্শনে গিয়ে তোপ রেলমন্ত্রীর
Saturday, June 6 2026, 2:22 pm

Key Highlightsচিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে রেখেছিল তৃণমূল। এদিন অভিযোগ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আজ, সকালে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে বৈঠক করলেন তিনি। বিকেলে চিংড়িঘাটার মেট্রোর কাজ ঘুরে দেখার ফাঁকে পুরোনো সরকারকে দুষলেন রেলমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও মেট্রোর কাজ আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার। উন্নয়ন আটকে রাখা হয়েছিল।’ রেলমন্ত্রী আরও বলেন, ‘কলকাতা মেট্রোর কাজ শুরু হয়েছিল ১৯৭২ সালে। পরের ৪২ বছরে শহরে মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে গত ১২ বছরে মেট্রোর ৪৫ কিলোমিটারের কাজ হয়েছে। প্রধানমন্ত্রী প্রথম থেকেই কলকাতায় মেট্রোর কাজে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আগের সরকার তা হতে দেয়নি। বার বার তারা বাধা দিয়েছে।’
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা মেট্রো
- রেলওয়ে
- পশ্চিমবঙ্গ
- রেলমন্ত্রী
- অশ্বিনী বৈষ্ণব
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- তৃণমূল কংগ্রেস


