LAC | প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে কমছে চিনা সেনা উপস্থিতি, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের!

Monday, September 14 2026, 1:53 pm
LAC |  প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে কমছে চিনা সেনা উপস্থিতি, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের!
highlightKey Highlights

লাদাখসহ উত্তর সীমান্তে ভারতের মজবুত কৌশলগত প্রস্তুতির ফলে চিনা সেনা (PLA) মোতায়েন উল্লেখযোগ্যভাবে কমেছে।


লাদাখসহ উত্তর সীমান্তে ভারতের মজবুত কৌশলগত প্রস্তুতির ফলে চিনা সেনা (PLA) মোতায়েন উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিরক্ষা মন্ত্রকের ২০২৫-২৬ সালের বার্ষিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ভারতের ১০টি 'কম্বাইন্ড আর্মস' ব্রিগেড প্রস্তুত থাকায় চিনা বাহিনীর সক্রিয়তা কমেছে। পদাতিক, ট্যাঙ্ক ও এয়ার ডিফেন্সের সমন্বয়ে তৈরি এই দ্রুত ও স্বনির্ভর বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক স্তরেও আলোচনা অব্যাহত রয়েছে। ডাব্লিউএমসিসি (WMCC) ও স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের একাধিক বৈঠকের পাশাপাশি দুই দেশের সম্পর্কের বরফ গলাতে কাজ করেছে শীর্ষ পর্যায়ের আলোচনা। শক্ত সামরিক অবস্থান এবং নিরবচ্ছিন্ন সংলাপের সমান্তরাল পথই সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File