Smartphone Market | ভারতীয় বাজারে বড় ধাক্কা চিনা স্মার্টফোনের, বাড়ছে দেশীয় ব্র্যান্ড!

Monday, October 26 2026, 2:53 pm
Smartphone Market | ভারতীয় বাজারে বড় ধাক্কা চিনা স্মার্টফোনের, বাড়ছে দেশীয় ব্র্যান্ড!
highlightKey Highlights

মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতীয় বাজারে ক্রমশ জমি হারাচ্ছে চিনা স্মার্টফোন সংস্থাগুলি।


মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতীয় বাজারে ক্রমশ জমি হারাচ্ছে চিনা স্মার্টফোন সংস্থাগুলি। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে চিনা ফোনের বাজার দখল ৬৮ শতাংশে নেমে এসেছে, যা এক বছর আগেও ছিল ৭৫ শতাংশ। কম দামে ভালো স্পেসিফিকেশনের ফোন দিতে না পারায় বাজেট সেগমেন্টে মার খাচ্ছে তারা। খরচ কমাতে চিনা ব্র্যান্ডগুলি এখন মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম ফোনের দিকে ঝুঁকছে। আর এই সুযোগেই দেশীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলির দাপট অনেকটাই বেড়েছে। কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুযায়ী, এই ত্রৈমাসিকে ভারতীয় ব্র্যান্ডের বাজার দখল ২ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে পৌঁছেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File