XI Jinping | ব্রিকস সম্মেলনে দিল্লিতে আসছেন চিনের প্রেসিডেন্ট, নজরে মোদি-জিনপিং-এর দ্বিপাক্ষিক বৈঠক!
Friday, September 11 2026, 2:59 pm

Key Highlights১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ের তরফে বৃহস্পতিবার তাঁর এই সফর নিশ্চিত করা হয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটিই জিনপিংয়ের প্রথম ভারত সফর। সূত্রের খবর, ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে জিনপিং-এর, যার দিকে নজর রয়েছে বিশ্ব কূটনীতির। ১৯৬২ সালের যুদ্ধ এবং সাম্প্রতিক গালওয়ান কাণ্ড ও অরুণাচল সীমান্ত বিতর্কের জেরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাসের বরফ এই বৈঠকের মাধ্যমে গলে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
- Related topics -
- দেশ
- ভারত
- চিন
- শি জিনপিং
- নরেন্দ্র মোদি
- ব্রিকস সম্মেলন


