Chinese Manja | কলকাতার ব্যস্ত মা ফ্লাইওভারে চিনা মাঞ্জার আতঙ্ক, জখম স্কুল শিক্ষিকা
Sunday, August 2 2026, 6:33 am

Key Highlightsশনিবার বাইকে চেপে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। সুতোর টানে তাঁর নাক, চোখ-সহ মুখের একাধিক অংশ কেটে যায়।
শহরে ফের চিনা মাঞ্জার আতঙ্ক। গুরুতর জখম কলকাতার এক স্কুল শিক্ষিকা এশা মণ্ডল। সূত্রের খবর, দুর্গাপুরের বাসিন্দা এশা কর্মসূত্রে কলকাতায় থাকেন। ঘটনার দিন বাইক-ট্যাক্সি করে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন এশা। হঠাৎ একটি চিনা মাঞ্জা তাঁদের সামনে চলে আসে। বাইকের চালক সুতো দেখতে পেয়ে মাথা নিচু করে নিলেও আঘাত এড়াতে পারেননি এশা। মুহূর্তের মধ্যে চিনা মাঞ্জায় তাঁর মুখের একাংশে কেটে যায়। বাইক চালকই গুরুতর জখম অবস্থায় এশাকে SSKM হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের ক্ষতস্থানে প্রচুর কাচের গুঁড়ো ছিল। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
- Related topics -
- শহর কলকাতা
- ফ্লাইওভার
- আহত
- শিক্ষিকা


