Chinese Plane | আমেরিকার আকাশে চিনের গোপন মহাকাশ বিমান ‘শেনলং’, বাড়ছে উদ্বেগ!
Tuesday, November 3 2026, 1:20 pm

Key Highlightsমার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দাবি, আমেরিকার আকাশে চিনের অত্যন্ত গোপনীয় ও রোবোটিক মহাকাশ বিমান ‘শেনলং’-কে দেখা গিয়েছে।
আমেরিকা ও চিনের মহাকাশ দ্বন্দ্ব চরমে। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দাবি, আমেরিকার আকাশে চিনের অত্যন্ত গোপনীয় ও রোবোটিক মহাকাশ বিমান ‘শেনলং’-কে দেখা গিয়েছে। প্রায় ছ’বছর ধরে মহাকাশে সক্রিয় এই চিনা মহাকাশযানটি পৃথিবীর নিম্ন কক্ষপথে একাধিক রহস্যময় বস্তু নিক্ষেপ করেছে বলে অভিযোগ। গোয়েন্দা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, মহাকাশ বিমানটি অন্য একটি স্যাটেলাইটের সঙ্গে ডক করা অবস্থায় রয়েছে। মার্কিন গবেষকদের আশঙ্কা, মহাকাশে সামরিক আধিপত্য বিস্তার ও অন্য দেশের স্যাটেলাইট ধ্বংসের প্রযুক্তি পরীক্ষা করতেই এই অভিযান চালাচ্ছে বেজিং। আমেরিকার আকাশে এর উপস্থিতি আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তা মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন স্পেস ফোর্সের ‘বোয়িং এক্স ৩৭বি’-র সদৃশ এই মহাকাশযানটি বর্তমানে চতুর্থ মিশনে রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- চিন
- মহাকাশযান


