Chinese Infiltration | নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ চিনাদের, কলকাতা থেকে সতর্ক করলেন চিনের কনস্যুলেট জেনারেল!

Tuesday, May 12 2026, 6:16 am
Chinese Infiltration | নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ চিনাদের, কলকাতা থেকে সতর্ক করলেন চিনের কনস্যুলেট জেনারেল!
highlightKey Highlights

কলকাতায় চিনের কনস্যুলেট জেনারেল সতর্ক করে বলেছেন যে, নেপালের সীমান্ত দিয়ে যেন এভাবে অনুপ্রবেশ না করা হয়।


অনুপ্রবেশের কারণে প্রশ্নের মুখে পড়েছে দেশের জাতীয় নিরাপত্তা। বাংলাদেশ তো ছিলই, এবার নেপালের দিক থেকে বাড়ছে অনুপ্রবেশ। সম্প্রতিই এক চিনা নাগরিককে ধরে সশস্ত্র সীমা বল বাহিনী। ওই চিনা নাগরিক নাকি ভুলবশত নেপাল থেকে ভারতে ঢুকে পড়েছিলেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে গিয়েও সম্প্রতি দুইজন চিনা নাগরিক ধরা পড়েছে। বারবার এই ধরণের ঘটনার পর এবার কলকাতায় চিনের কনস্যুলেট জেনারেল সতর্ক করে বলেছেন যে, নেপালের সীমান্ত দিয়ে যেন এভাবে অনুপ্রবেশ না করা হয়। চিনা নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, প্রয়োজনে চিন এবং ভারতের তরফে এসএসবি যৌথভাবে এই অনুপ্রবেশ রুখবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File