Teesta Project | তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার বার্তা চিনের,আরও স্পষ্ট হল ভারত-চিন কূটনৈতিক টানাপোড়েন!

Monday, June 29 2026, 11:53 am
Teesta Project | তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার বার্তা চিনের,আরও স্পষ্ট হল ভারত-চিন কূটনৈতিক টানাপোড়েন!
highlightKey Highlights

ভারতের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের মধ্যেই তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের বার্তা দিল চিন।


ভারতের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের মধ্যেই তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের বার্তা দিল চিন। একইসঙ্গে বেজিং জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনও তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় এবং এই সহযোগিতায় বাইরের কোনও দেশের প্রভাব থাকা উচিত নয়। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন এক সাংবাদিক বৈঠকে বলেন, 'চিন-বাংলাদেশ সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত।' তিনি আরও বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের কাছে একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প এবং চিন এই প্রকল্পে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File