Mirik | ২০ দিনের মধ্যে মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

Wednesday, July 8 2026, 12:33 pm
Mirik | ২০ দিনের মধ্যে মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
highlightKey Highlights

২০ দিনের মধ্যে মিরিকের ওই দুধিয়ার বেইলি ব্রিজ নির্মাণ হল। আজ, নবান্ন থেকে ওই সেতুর ভারচুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু করলেন।


প্রবল দুর্যোগ, অতিবৃষ্টিতে বালাসন নদীর জল প্রবল বেড়ে গিয়ে জলের স্রোতে ভেসে গিয়েছিল মিরিকের দুধিয়া বেইলি ব্রিজের একাংশ। সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক। সেই ঘটনার ২০ দিনের মধ্যে মিরিকের ওই দুধিয়ার বেইলি ব্রিজ নির্মাণ হল। আজ, নবান্ন থেকে ওই সেতুর ভারচুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্যরা। সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় সেই বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিলেন। এই সেতু দ্রুত বানানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেনা জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। সাধারণ মানুষ ওই সেতু চলাচলের জন্য ব্যবহার করতে পারবেন। সেই কথাও জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File