DA | 'রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব', DA নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Tuesday, July 21 2026, 4:19 pm
DA | 'রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব', DA নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

নি স্পষ্ট জানান, আগামী দিনে পুরো বকেয়া মহার্ঘ্য ভাতা পেয়ে যাবেন সরকারি কর্মী।


একুশে জুলাইয়ের সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন এখনও ডিএ (DA) কেন পেলেন না সরকারি কর্মীরা? তিনি বলেন, “কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা, আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম।” এবার সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, আগামী দিনে পুরো বকেয়া মহার্ঘ্য ভাতা পেয়ে যাবেন সরকারি কর্মী। শুভেন্দু আশ্বাস দিয়ে বলেন, “রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়ত দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করলাম।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File