Durga Puja | সেপ্টেম্বরের শুরুতেই পুজো কমিটিগুলির সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী! মিলবে আর্থিক অনুদান?

Monday, August 24 2026, 6:08 pm
Durga Puja | সেপ্টেম্বরের শুরুতেই পুজো কমিটিগুলির সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী! মিলবে  আর্থিক অনুদান?
highlightKey Highlights

রাজ্যজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পর্যালোচনা করতে আগামী ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


শারদোৎসবের আর মাত্র মাস দেড়েক বাকি। এই আবহেই রাজ্যজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পর্যালোচনা করতে আগামী ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। বলা বাহুল্য, তৃণমূল জমানায় দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান, বিদ্যুৎ বিল ও ছাড়পত্রের বিভিন্ন সুবিধা দেওয়া হতো। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম শারদোৎসবে এবার পুজো কমিটিগুলি আর্থিক অনুদান পাবে কি না, সেই নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যটন সংক্রান্ত নানা বিধিনিষেধের বিষয় আলোচনার পাশাপাশি অনুদান নিয়ে নতুন কী বার্তা আসে, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File