Ayushman Bharat | পুজোর মধ্যেই স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের ঝাড়াই বাছাই করে 'আয়ুষ্মান ভারতে' বদলি, নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Key Highlightsপ্রায় পাঁচ দফা গাইডলাইন দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পুজোর মধ্যেই সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে যেতে হবে।
আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রশাসনিক শীর্ষকর্তা থেকে জেলাশাসকরা। সূত্রের খবর, বৈঠকে দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রায় পাঁচ দফা গাইডলাইন দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পুজোর মধ্যেই সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়নের জন্য ‘ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার’ তৈরি করে ফেলতে হবে। পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করতে চলেছে বিজেপি সরকার। এই প্রকল্পের অধীনে ‘যোগ্য’ উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যবাসী দেশ ও রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য মিলবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- প্রকল্প
- শুভেন্দু অধিকারী


