Mira Bhattacharya | প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যকে নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

Wednesday, July 15 2026, 10:19 am
Mira Bhattacharya | প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যকে নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!
highlightKey Highlights

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যকে নিরাপত্তা ফিরিয়ে দিয়ে অনন্য সৌজন্যের নজির গড়তে চলেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যকে নিরাপত্তা ফিরিয়ে দিয়ে অনন্য সৌজন্যের নজির গড়তে চলেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ৫৯এ, পাম অ্যাভিনিউ-এর ছোট্ট ফ্ল্যাটের নিরাপত্তা ফিরিয়ে দিতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা যায়, বুদ্ধবাবুর প্রয়াণের পরই তৎকালীন তৃণমূল সরকার ফ্ল্যাটের নিরাপত্তা তুলে নেয়। বর্তমানে মীরা দেবী একাই থাকেন ওই ফ্ল্যাটে। স্বামী বুদ্ধদেব থাকাকালীন যেমন সহজ ও সাধারণ জীবনযাত্রা ছিল এখনও তাই। এবার মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File