Suvendu Adhikari | কৃষকদের বড় উপহার, সেচের বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা ছাড় মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Friday, September 25 2026, 1:18 pm

Key Highlightsপূর্ব বর্ধমানের জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পূর্ব বর্ধমানের জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষিকাজে পাম্পসেট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে ২ টাকা করে সরকারি ভর্তুকি দেওয়ার কথা জানান তিনি। এতে রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং বছরে তাঁদের বিপুল আর্থিক সাশ্রয় হবে। ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকরী হওয়া এই নতুন বিদ্যুৎ ভর্তুকিতে রাজ্য সরকারের অতিরিক্ত ৩০০ কোটি টাকা খরচ হবে। পাশাপাশি, কৃষকদের ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে প্রতি কুইন্টালে ২৭০০ টাকা করা হয়েছে। এছাড়াও, কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা বাড়িয়ে ৬,০০০ টাকার জায়গায় ৯,০০০ টাকা করার বড় ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী


