Suvendu Adhikari | কোলাঘাটে জরুরি অবতরণ করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার! হঠাৎ কী হল?

Tuesday, August 11 2026, 10:08 am
Suvendu Adhikari | কোলাঘাটে জরুরি অবতরণ করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার! হঠাৎ কী হল?
highlightKey Highlights

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জরুরি অবতরণ করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার।


পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জরুরি অবতরণ করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে কোলাঘাটে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করানো হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশের একটি মাঠে হেলিকপ্টারটি নামানো হয়। আচমকা হেলিকপ্টার অবতরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যান্ত্রিক কোনও সমস্যার কারণে নয়, মূলত খারাপ আবহাওয়ার কারণেই এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File