Suvendu Adhikari | মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু!
Tuesday, November 10 2026, 3:51 pm

Key Highlightsরাজনৈতিক সব সমীকরণ বদলে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই ‘কালীঘাট সেবক সঙ্ঘে’র কালীপুজোয় উপস্থিত হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজনৈতিক সব সমীকরণ বদলে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই ‘কালীঘাট সেবক সঙ্ঘে’র কালীপুজোয় উপস্থিত হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মমতার বাড়ির সামনের গলি দিয়েই পুজোয় প্রবেশ করেন তিনি। শুভেন্দুকে গাড়ি থেকে নামতেই পায়ে হাত দিয়ে প্রণাম করে স্বাগত জানান মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে মালা পরানোর পাশাপাশি তাঁর হাতে জগন্নাথ ও মা কালীর ছবি তুলে দেন বাবুনের পরিবার। মিষ্টিমুখ করিয়ে বাবুন জানান, তিনি মুখ্যমন্ত্রীকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে পাশে থাকার কথা বলেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বাবুনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল মমতার। এদিনের এই হাই-প্রোফাইল সাক্ষাতে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- শুভেন্দু অধিকারী
- মমতা ব্যানার্জী


