Unemployment Allowance | ‘যুবসাথী’ বদলে ‘ভরসা’ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর! জানুয়ারি থেকে কারা, কত বেকার ভাতা পাবেন?

Key Highlightsনতুন সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের জন্য আগেই সুখবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নতুন সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের জন্য আগেই সুখবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর বেকার ভাতা ‘ভরসা’ প্রকল্প চালুর চূড়ান্ত অনুমোদন দিল রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প চালু হচ্ছে এবং আপাতত ১৫ মাস স্নাতক ও সরকারি কলেজে কারিগরি বা ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তরা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। স্নাতক নন এমন যোগ্য যুবক-যুবতীরা পাবেন মাসে ১৫০০ টাকা করে।শুভেন্দু অধিকারী জানান, আগে স্নাতকদের ৩০০০ টাকা এবং স্নাতক নন এমনদের ২০০০ টাকা দেওয়ার কথা বলা হলেও সরকার আসার ছয় মাসের মধ্যে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র বড় অংশ মেটাতে অনেক খরচ হয়ে যাওয়ায় আপাতত এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে। তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের ঘোষিত হারেই ভাতা মিলবে। ছাব্বিশের ভোটের আগে তৎকালীন সরকারের চালু করা ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে আনা এই ‘ভরসা’ প্রকল্পের সুবিধা এক পরিবারে সর্বোচ্চ ২ জন পাবেন, তবে যাঁরা অন্নপূর্ণা বা অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী


