Jammu & Kashmir | উদ্বোধনী অনুষ্ঠানের ফিতে কাটতে 'না'! প্রশ্নের মুখে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
Thursday, April 16 2026, 4:18 am

Key Highlights‘তিরঙ্গা’ (Indian tricolour) কাটতে সরাসরি অস্বীকার করেন তিনি। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা কাটতে পারব না’।
উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কাটতে অস্বীকার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। সূত্রের খবর, বুধবার শ্রীনগরের কাশ্মীর হাটে, স্থানীয় হস্তশিল্পের প্রসারে জন্য একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের জন্য ফিতে কাটতে গিয়ে তিনি দেখেন, যে ফিতেটি জাতীয় পতাকার আদলে তৈরী। এরপরই তা কাটতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে সম্মানের সঙ্গে ওই ফিতের দু'দিক খুলে রাখার নির্দেশ দেন তিনি। এই ঘটনার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- মুখ্যমন্ত্রী
- শ্রীনগর


