CV Ananda Bose-Mamata | ‘অন্যায়, ইনজাস্টিস’ হয়েছে, বিদায়ী রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে দাবি মমতার
Wednesday, March 11 2026, 3:23 am

Key Highlightsরাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সিভি আনন্দ বোস আর রাজভবনে যাননি। মমতা জানান, কলকাতায় ফিরে হোটেলে থাকতে চেয়েছিলেন।
মঙ্গলবার ধর্মতলায় ধর্না প্রত্যাহারের পরেই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। তারপরই মমতার দাবি, সিভি আনন্দ বোসের প্রতি যা হয়েছে তা ‘অন্যায়, ইনজাস্টিস’। এদ্দিন মমতা বলেন, ‘ওঁর সঙ্গে অনেক দিন একসঙ্গে কাজ করেছি। ওঁর সঙ্গে আমার ভালো সম্পর্কই ছিল। বাংলার শিষ্টাচার হিসেবে শুভকামনা করি। তাঁর প্রতি অবিচার হয়েছে, অন্যায় হয়েছে। পাঁচ বছরের সময় থাকলেও তাঁকে সরিয়ে দেওয়া হলো। দেড় বছর আগে, ভোটের মুখে তাঁকে সরিয়ে দেওয়া, আমি মনে করি এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।...’


