Rahul Arunoday | অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্ত করবে এবার CID, ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Monday, June 15 2026, 3:12 pm

Key Highlightsদিঘার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্ত করবে এবার সিআইডি (CID)।
ওড়িশার বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি কি কেবলই এক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে শুটিং সেটের চূড়ান্ত অব্যবস্থা? এই প্রশ্ন উঠে আসছে বারবার। এবার দিঘার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্ত করবে এবার সিআইডি (CID)। দিন কয়েক আগেই রাহুলের মৃত্যুর তদন্তে হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রীর দফতরের তরফে দ্রুত এই বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারেরও।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- অভিনেতা
- রহস্য মৃত্যু
- শুভেন্দু অধিকারী
- সিআইডি


