Supreme Court | ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না- মন্তব্য শীর্ষ আদালতের!
Monday, April 13 2026, 1:00 pm

Key Highlightsপ্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।
শীর্ষ আদালতে এসআইআর ও মোথাবাড়ি কাণ্ড নিয়ে শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না! ১৬ লক্ষ আবেদন ইতিমধ্যেই করা হয়েছে। তাঁদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলায় ট্রাইব্যুনালে আবেদনকারীরা এবার ভোট দিতে পারবেন না?
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


