Chief Justice of India | ‘নালসার’ পর আরেক আইন কলেজের সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি পড়ুয়াদের!

Key Highlightsশনিবার এক চিঠিতে এনএলএসআইইউ-এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা হায়দরাবাদের নালসার-এর শিক্ষার্থীদের প্রতি “নিঃশর্ত সংহতি” প্রকাশ করেন।
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আইন শিক্ষা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি’ (এনএলএসআইইউ)-র বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণে আপত্তি জানালেন পড়ুয়ারা। শনিবার এক চিঠিতে এনএলএসআইইউ-এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা হায়দরাবাদের নালসার-এর শিক্ষার্থীদের প্রতি সহমত প্রকাশ করেন। হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির সমাবর্তন উৎসবে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান বিচারপতি সূর্য কান্তকে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন পড়ুয়াদের একাংশ। এই বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য, “এটি (ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা) একেবারেই অনভিপ্রেত। আমিও একসময় ছাত্র ছিলাম। সক্রিয়ভাবে আন্দোলনেও অংশ নিয়েছিলাম। ঘটনাটি আমার ও শিক্ষার্থীদের মধ্যের বিষয়। এতে হস্তক্ষেপ করার তারা (বিসিআই) কে?”
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আদালত
- নয়াদিল্লি
- আইন
- আইনজীবী


