CJI | রাহুল-খাড়্গের সঙ্গে কেন দেখা করতে চাইলেন না প্রধান বিচারপতি? ব্যাখ্যা করলেন নিজেই!

Key Highlightsরাহুল গান্ধীর সঙ্গে দেখা না করার বিষয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
রাহুল গান্ধীর সঙ্গে দেখা না করার বিষয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানান, চিঠি চালাচালির গোপনীয়তা বজায় রাখায় সাক্ষাতের না করার কারণ তিনি প্রকাশ করবেন না। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান যে একদিন আগে তিনি চিঠিটি পেয়েছেন। ওইদিন রাতেই তাঁর জবাব দিয়েছেন। বলেন, “আমি চিঠিতে বেশ কিছু কারণ দেখিয়েছি যে কারণে আমি ওঁর সঙ্গে দেখা করতে পারছি না।”তবে একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, সুপ্রিম কোর্টের দরজা সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি সবার জন্যই সব সময় খোলা রয়েছে। আইন অনুযায়ী যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। দিল্লির চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এর আগে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিতে ইন্ডিয়া জোটের নেতাদের স্মারকলিপি জমা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রধান বিচারপতি
- রাহুল গান্ধী
- সুপ্রিম কোর্ট


