Chhattisgarh | ছত্তিশগড়ে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, এনকাউন্টারে মৃত্যু ১ মাওবাদীর, মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা
Sunday, March 29 2026, 5:38 pm

Key Highlightsসুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান জানিয়েছেন, ওই এলাকার জঙ্গলে মাওবাদীদের থাকার খবর পেয়েই অভিয়ান চালায় ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড।
ছত্তিশগড়ের সুকমা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২৭ জন মাওবাদীর। সূত্রের খবর, রবিবার সুকমার পোলামপল্লি থানা এলাকায় মাওবাদীদের থাকার খবর পেয়েই অভিয়ান চালায় ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড। দুপক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদী সদস্যর। মৃতের নাম মুচকি কৈলাশ। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান। পুলিশ এবং সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো ছাড়াও IED পুঁতে রাখার অভিযোগ ছিল কৈলাশের বিরুদ্ধে।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- মাওবাদী হামলা
- মাওবাদী
- মৃত্যু


