Chhath Puja | চোরবাগান থেকে শিক্ষা, ছটপুজো-জগদ্ধাত্রী পুজো-রাস নিয়ে কড়া নিরাপত্তার নির্দেশ প্রশাসনের!

Wednesday, October 28 2026, 4:27 pm
Chhath Puja | চোরবাগান থেকে শিক্ষা, ছটপুজো-জগদ্ধাত্রী পুজো-রাস নিয়ে কড়া নিরাপত্তার নির্দেশ প্রশাসনের!
highlightKey Highlights

ছটপুজোর ঘাটগুলির নিরাপত্তা এবং পশ্চিম বর্ধমানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হয়েছে।


চোরবাগানের ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে কড়া প্রশাসন। ছটপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো এবং রাস উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিলো রাজ্য সরকার। বুধবার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করবেন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ। ওই বৈঠকে বিস্তারিত নির্দেশ দেওয়া হবে। সূত্রের খবর, নিরাপত্তার জন্য উত্তর কলকাতার কয়েকটি এলাকা, বারাসত, আলিপুরদুয়ার, তমলুক, চন্দননগর, কৃষ্ণনগর, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং কলকাতার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারির কড়া হবে। ছটপুজোর ঘাটগুলির নিরাপত্তা নিয়েও একাধিক নির্দেশ দিয়েছে রাজ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File