Train Derailed | কানপুরে লাইনচ্যুত চৌরিচৌরা এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
Wednesday, November 11 2026, 5:07 pm

Key Highlightsবুধবার সন্ধ্যায় কানপুর সেন্ট্রাল স্টেশন ছাড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ল গোরখপুরগামী চৌরিচৌরা এক্সপ্রেস।
বুধবার সন্ধ্যায় কানপুর সেন্ট্রাল স্টেশন ছাড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ল গোরখপুরগামী চৌরিচৌরা এক্সপ্রেস। আনোয়ারগঞ্জ থেকে গোরখপুরের দিকে যাওয়ার সময় স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই ট্রেনটির চারটি কামরা লাইনচ্যুত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ৭ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় ১৫০০৩ নম্বর ওই ট্রেনের বি৪, বি৫, বি৬ এবং বি৭—এই চারটি কামরার চাকা লাইন থেকে সরে যায়। ওই কামরাগুলিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন, তবে আধিকারিকদের তথ্য অনুযায়ী এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও, রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের তৎপরতায় ক্ষতিগ্রস্ত কামরাগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ট্রেন লাইনচ্যুত
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা


