Chatterjee Group | দেশে বিশাল বিনিয়োগ, ২ গিগাওয়াট ডেটা সেন্টার গড়বে চ্যাটার্জি গোষ্ঠীর সংস্থা কর্টেক্স ডিসি!
Friday, October 23 2026, 1:52 pm

Key Highlightsআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড পরিষেবার ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে সারা দেশে ২ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার গড়ে তোলার বিরাট ঘোষণা করল চ্যাটার্জি গোষ্ঠীর সংস্থা কর্টেক্স ডিসি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড পরিষেবার ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে সারা দেশে ২ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার গড়ে তোলার বিরাট ঘোষণা করল চ্যাটার্জি গোষ্ঠীর সংস্থা কর্টেক্স ডিসি। আগামী সাত বছরে এই বিশাল বিনিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এআই-উপযোগী ডেটা সেন্টারগুলি তৈরি করা হবে। যদিও নির্দিষ্ট কোনো শহরের নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে জমি ও বিদ্যুৎ সরবরাহের মতো প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। প্রথম কেন্দ্রটি চালুর পর ১৮ মাসের মধ্যে তা পরিষেবা দেওয়ার উপযোগী হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজার ও এআই-নির্ভর সংস্থাগুলির চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- ব্যবসা বাণিজ্য


