Jharkhand | পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে তুলকালাম! জলকামান-লাঠিচার্জ পুলিশের! CID-র হাতে গ্রেপ্তার প্রাক্তন PSC চেয়ারম্যান!

Monday, August 10 2026, 10:05 am
Jharkhand | পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে তুলকালাম! জলকামান-লাঠিচার্জ পুলিশের! CID-র হাতে গ্রেপ্তার প্রাক্তন PSC চেয়ারম্যান!
highlightKey Highlights

সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকের পরেও সমাধান না মেলায় এ দিন বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার JPSC-JSSC পরীক্ষার্থী।


পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে তুলকালাম। আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাঁচি। সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকের পরেও সমাধান না মেলায় এ দিন বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার JPSC-JSSC পরীক্ষার্থী। সোমবার, ১০ আগস্ট, ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরী হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা বিধানসভার দিকে এগোলে ছড়ায় চরম বিশৃঙ্খলা। এদিকে পড়ুয়াদের আটকাতে জলকামান ছুড়ল পুলিশ। তাতে তাঁদের আটকানো না যাওয়ায় চলল লাঠিও। অন্যদিকে, আন্দোলনের মাঝেই গ্রেপ্তার প্রাক্তন পিএসসি চেয়ারম্যান এল. খিয়াংতে। জেপিএসসি এবং জেএসএসসি চাকরি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড CID। একই দিনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। ফলে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে রাজনৈতিক চাপও তুঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File