Tata Sons | নোয়েল টাটার আপত্তির জেরে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ 'অবৈধ' ঘোষণা,TATA Sons-এ নতুন করে জট!
Monday, September 21 2026, 8:32 am

Key Highlightsটাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরনকে পুনরায় নিয়োগের সিদ্ধান্তকে আইনিভাবে অবৈধ দাবি করল টাটা ট্রাস্ট।
টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরনকে পুনরায় নিয়োগের সিদ্ধান্তকে আইনিভাবে অবৈধ দাবি করল টাটা ট্রাস্ট। তাদের বক্তব্য, সংস্থার আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, এই সিদ্ধান্তের জন্য ট্রাস্ট মনোনীত উভয় ডিরেক্টরের সমর্থন আবশ্যিক ছিল। গত ১৭ সেপ্টেম্বর বোর্ডের ৪:১ ভোটে প্রস্তাবটি পাশ হলেও ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা এতে আপত্তি জানান। ফলে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় এই ভোটকে 'শুরু থেকেই অবৈধ' বলছে ট্রাস্ট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চন্দ্রশেখরনের মেয়াদ শেষ হওয়ার কথা। বর্তমানে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে চলা বার্ষিক সাধারণ সভার দিকে নজর রয়েছে সকলের, যেখানে শেয়ারহোল্ডারদের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
- Related topics -
- বাণিজ্য
- টাটা
- টাটা গ্রূপ
- দেশ


