Chandranath Rath | উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার চন্দ্রনাথ রথ খুনে অস্ত্র সাপ্লায়ার ‘টাইগার’

Friday, June 5 2026, 3:11 pm
Chandranath Rath | উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার চন্দ্রনাথ রথ খুনে অস্ত্র সাপ্লায়ার ‘টাইগার’
highlightKey Highlights

বৃহস্পতিবার সকালে সেই পুরোনো মামলাতেই বলিয়ার আদালতে আত্মসমর্পণ করে সে। তার কিছুক্ষণের মধ্যেই গোলু সিং ওরফে টাইগারকে গ্রেপ্তার করে সিবিআই।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার গোলু সিং ওরফে টাইগার। তাঁর বিরুদ্ধে চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সিবিআই জানিয়েছে, গোলুকে জেরা করেই চন্দ্রনাথকে খুনে আর কারা জড়িত, সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। এই খুনের ঘটনায় মুজাফ্ফরনগর থেকে ইতিমধ্যেই ধৃত রাজকুমার সিংয়ের বন্ধু জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুকেও গ্রেপ্তার করেছে সিবিআই। সূত্রের খবর, ধৃত গোলু জ্ঞানেন্দ্রর বন্ধু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File