Chandranath Rath | চন্দ্রনাথকে খুন ঝাড়খণ্ডের গাড়ির! টোলপ্লাজায় ইউপিআই পেমেন্ট খুনির? চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Sunday, May 10 2026, 2:15 pm

Key Highlightsখুনে ব্যবহৃত চারচাকা গাড়িটি ঝাড়খণ্ডের। ঘটনার দিন বালি টোল প্লাজায় গাড়িটির টোল কাটা হয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে পুলিশের হাতে নয়া তথ্য। সূত্রের খবর, চন্দ্রনাথের রাস্তা আটকাতে ব্যবহৃত গাড়িটি আসলে ঝাড়খণ্ডের। ঘটনার দিন বালি টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢোকে গাড়িটি। বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে গাড়িটির টোল কাটা হয়। বালি টোলপ্লাজ়ার সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে গাড়ি ও আরোহীদের ছবি। যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল বা টোল কাটে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের খোঁজ চলছে। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে পুলিশের একটি দল উত্তরপ্রদেশের আগ্রায় পাড়ি দিয়েছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- খুন
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা পুলিশ
- ইউপিআই
- অনলাইন পেমেন্ট
- তদন্ত


