Chandrakona | যাত্রীবোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, চন্দ্রকোনায় আহত অন্তত ৫০

Monday, July 27 2026, 3:19 pm
Chandrakona | যাত্রীবোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, চন্দ্রকোনায় আহত অন্তত ৫০
highlightKey Highlights

সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কালিকাপুরে। বাসের ৫০ জনের মতো যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবোঝাই বাসের সামনের অংশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার কালিকাপুরে। স্থানীয় সূত্রে খবর, গো সম্মান আহ্বান অভিযানে অংশ নিতে চন্দ্রকোনা থেকে বাসে করে মেদিনীপুর গিয়েছিলেন ৬০-৭০ জন। ফেরার পথে কালিকাপুরে টার্নিংয়ে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। বাসের সামনের দিকটি মুচড়ে যাওয়ায় চালক সেখানে আটকে পড়েন। কোনওরকমে তাঁকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, এই ঘটনায় ৫০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File