Shamonda Virus | মানবদেহে থাবা বসাচ্ছে শামোন্ডা ভাইরাস, ফ্রান্সে মৃত এক!

Friday, October 23 2026, 4:12 pm
Shamonda Virus | মানবদেহে থাবা বসাচ্ছে শামোন্ডা ভাইরাস, ফ্রান্সে মৃত এক!
highlightKey Highlights

ফ্রান্সে প্রাণঘাতী শামোন্ডা ভাইরাসে আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসায় চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।


ফ্রান্সে প্রাণঘাতী শামোন্ডা ভাইরাসে আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসায় চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। চলতি মাসের গোড়াতেই তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে ফরাসি স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক অনুমান, চলতি বছরের গ্রীষ্মে পূর্ব ফ্রান্সে গবাদি পশুর শরীরে এই ভাইরাস ছড়িয়েছিল, যেখান থেকেই ওই ব্যক্তির দেহে সংক্রমণ ঘটে থাকতে পারে। ইউরোপীয়ান সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মৃত ব্যক্তি আগে থেকেই একটি জটিল রোগে আক্রান্ত থাকায়, এই ভাইরাসের সংক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনও তদন্ত চলছে। তবে এখনই সাধারণ মানুষের জন্য বড় কোনো ঝুঁকির আশঙ্কা দেখছেন না স্বাস্থ্য আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File