Ram Mandir Donation | রাম মন্দিরের অনুদান চুরি-কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই এবং অনিল মিশ্র!

Tuesday, August 18 2026, 4:37 pm
Ram Mandir Donation | রাম মন্দিরের অনুদান চুরি-কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই এবং অনিল মিশ্র!
highlightKey Highlights

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগের তদন্তে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইকে ছাড় দিলো উত্তরপ্রদেশ SIT|


অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগের তদন্তে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইকে ছাড় দিলো উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (SIT)। ট্রাস্টের প্রাক্তন সদস্য অনিল মিশ্রকেও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাম-মন্দিরের অনুদান চুরির বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর গত ২৭ জুন চম্পত রাই এবং অনিল মিশ্র উভয়ই ইস্তফা দিয়েছিলেন। জানা যাচ্ছে, সোমবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর সিট-এর চূড়ান্ত রিপোর্ট পরবর্তী পদক্ষেপের জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দিয়েছে। সেখানেই এই দুজনকে নির্দোষ হিসাবে উল্লেখ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File