CEO Office | 'বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে বাংলার তালিকায়', ফর্ম ৬ নিয়ে বড় অভিযোগ, উত্তপ্ত সিইও দপ্তর চত্বর!
Tuesday, March 31 2026, 10:56 am

Key Highlightsঅভিযোগ, শুভেন্দু বেরনোর পরই চার যুবক নাকি ব্যাগে করে ফর্ম ৬ নিয়ে গিয়ে জমা দেন সিইওর দপ্তরে।
ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো সিইও দপ্তর চত্বর। ভোটার তালিকায় কারচুপি নিয়ে সোমবার বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ নিয়ে সিইওর দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অভিযোগ, শুভেন্দু বেরনোর পরই চার যুবক নাকি ব্যাগে করে ফর্ম ৬ নিয়ে গিয়ে জমা দেন সিইওর দপ্তরে। ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় যুক্ত করা হচ্ছে বলে দাবি করা হয়। তা নিয়েই মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর চত্বর।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস
- শুভেন্দু অধিকারী


