Pakistan | পাকিস্থানে ভেঙে ফেলা হলো শতবর্ষের প্রাচীন হিন্দু মন্দির!‘লাগাতার বৃষ্টিতেই...’, দাবি প্রশাসনের!

Tuesday, September 1 2026, 5:16 am
Pakistan | পাকিস্থানে ভেঙে ফেলা হলো শতবর্ষের প্রাচীন হিন্দু মন্দির!‘লাগাতার বৃষ্টিতেই...’, দাবি প্রশাসনের!
highlightKey Highlights

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলায় একটি ১০০ বছরের পুরোনো প্রাচীন হিন্দু মন্দির ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলায় একটি ১০০ বছরের পুরোনো প্রাচীন হিন্দু মন্দির ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও অধিবাসীদের দাবি, পাশের মাদ্রাসার জমি সম্প্রসারণের উদ্দেশে মন্দিরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, ঘটনাটি ঘটিয়েছে কট্টরপন্থী তেহরিক-ই-লাব্বাইক (TLP)-এর সদস্যরা। অন্যান্য সংগঠনও সরকারি গাফিলতির বিরুদ্ধে সরব হয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। তবে পাক সরকার ও এভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ETPB) এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, লাগাতার ভারী বৃষ্টির কারণেই মন্দিরটি ভেঙে পড়েছে। ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও ক্ষোভে আতঙ্কিত স্থানীয় হিন্দুরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File