Suvendu Adhikari | রাজ্যে চালু হলো কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প, স্কুলছাত্রীরা বছরে পাবে ২০০০ টাকা!

Key Highlightsবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে চালু হলো কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প।
বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে চালু হলো কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এবার থেকে মিলবে কেন্দ্রের যাবতীয় সুবিধা। আজ, ১৪ আগস্ট ‘কন্যারত্ন’ দিবস পালনে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বড় ঘোষণা, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বছরে ১০০০ টাকার বদলে পাবে ২০০০ টাকা। আপাতত চলতি বছর তা হাজার টাকা করেই মিলবে। আজ, শুক্রবারই রাজ্য সরকারের তরফে তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা স্কুলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তা আজ থেকেই হাতে পাবেন ছাত্রীরা। এছাড়াও স্কুলপডুয়াদের সুবিধায় হেল্পলাইন নং চালু করলো শুভেন্দুর সরকার। নম্বরটি ১৮১। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘‘এতদিন ‘কন্যাশ্রী’ নামে যে প্রকল্প ছিল, তা আমরা ‘কন্যারত্ন’ নাম দিলাম। আজ থেকে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল বাংলা। এবছর আমরা স্কুলছাচ্রীদের জন্য এককালীন ১০০০ টাকা করে দেব। মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই অর্থ পাবে। তার জন্য ৪০০ কোটি টাকা আমরা আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। পরের শিক্ষাবর্ষ, ২০২৭ সাল থেকে এই অর্থ দ্বিগুণ অর্থাৎ বছরে ২০০০টাকা করে দেওয়া হবে। এছাড়া ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ যেটা ছিল, এককালীন ২৫ হাজার টাকা, তা পাবে উচ্চশিক্ষারত ছাত্রীরা।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- প্রকল্প


