NEET-UG | NEET-UG-কে JEE-র আদলে দুই ধাপে আয়োজন, সুপ্রিম কোর্টে হলফনামা দিলো কেন্দ্র!

Key Highlightsএবার NEET-UG পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে কেন্দ্র।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এবার NEET-UG পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে কেন্দ্র। মেডিক্যালে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG-কে ভবিষ্যতে JEE (Joint Entrance Examination)-র আদলে দুই ধাপে আয়োজন করা হতে পারে। পাশাপাশি বর্তমানে প্রচলিত পেন-অ্যান্ড-পেপার পদ্ধতির বদলে কম্পিউটার বেসড টেস্ট (CBT) চালুর বিষয়েও ভাবনাচিন্তা চলছে। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে দায়ের হওয়া একাধিক মামলার শুনানির সময় কেন্দ্র এই হলফনামা জমা দেয়। কেন্দ্র জানিয়েছে, NEET-UG এক ধাপে হবে নাকি JEE-র মতো দুই ধাপে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি বিস্তারিত ভাবে পর্যালোচনা করছে। সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- সুপ্রিম কোর্ট


