Supreme Court | ‘এ ভাবে আমরা চলতে দিতে পারি না!’ বার বার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র!

Friday, July 24 2026, 2:44 pm
Supreme Court | ‘এ ভাবে আমরা চলতে দিতে পারি না!’ বার বার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র!
highlightKey Highlights

বার বার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার।


নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও এই ঘটনার প্রতিবাদে উত্তাল দেশ। এরই মধ্যে বার বার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। গোটা ব্যবস্থায় যা যা ভুলভ্রান্তি রয়েছে, শীঘ্রই তা শুধরে নেওয়ার বার্তা দিয়ে কেন্দ্রকে শীর্ষ আদালত বলল, ‘এ ভাবে আমরা চলতে দিতে পারি না!’ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র বিলোপ ঘটিয়ে দেশে প্রবেশিকা পরীক্ষার গোটা ব্যবস্থারই সংস্কারের দাবিতে সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদন জমা পড়েছে। সেই সব আবেদন ভিত্তিতেই শুক্রবার বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। বিচারপতিরা কেন্দ্রকে জানিয়েছেন, আদালত বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবে এবং সরকারের কাজের অগ্রগতি কতটা হলো, তার নিয়মিত খোঁজখবর নেবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File