E100 Fuel | পেট্রলের দিন শেষ? ১০০ শতাংশ ইথানল চালিত ই১০০ জ্বালানিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের!

Monday, October 26 2026, 2:56 pm
E100 Fuel | পেট্রলের দিন শেষ? ১০০ শতাংশ ইথানল চালিত ই১০০ জ্বালানিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের!
highlightKey Highlights

আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমাতে এবং জ্বালানি খরচ কমাতে এবার ১০০ শতাংশ ইথানল চালিত ই১০০ (E100) জ্বালানিকে সবুজ সঙ্কেত দিল মোদী সরকার।


আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমাতে এবং জ্বালানি খরচ কমাতে এবার ১০০ শতাংশ ইথানল চালিত ই১০০ (E100) জ্বালানিকে সবুজ সঙ্কেত দিল মোদী সরকার। সম্প্রতি ‘সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুল, ১৯৮৯’-এ সংশোধনী এনে ই৮৫ ও ই১০০-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে গাড়ি নির্মাতারা শুধু ইথানলে চলা যান তৈরি করতে পারবেন। তবে সাধারণ পেট্রোল বা প্রচলিত ই২০ গাড়িতে এই জ্বালানি ব্যবহার করা যাবে না, এর জন্য বিশেষ ইঞ্জিনযুক্ত গাড়ির প্রয়োজন। পাশাপাশি, এই সংশোধনীতে যানবাহনের ওজনের সর্বোচ্চ সীমা ৩ হাজার কেজি থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কেজি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ইথানলের ব্যবহার বাড়াতেই এই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File