Siliguri Highway Corridor | উত্তর-পূর্বে হাইওয়ে করিডর ও বিকল্প করোনেশন সেতুর ঘোষণা কেন্দ্রের!

Thursday, October 1 2026, 1:59 pm
Siliguri Highway Corridor | উত্তর-পূর্বে হাইওয়ে করিডর ও বিকল্প করোনেশন সেতুর ঘোষণা কেন্দ্রের!
highlightKey Highlights

উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে মেগা প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি।


উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে মেগা প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি। শিলিগুড়ি-গুয়াহাটি-শিলং হাইওয়ে করিডর নির্মাণে খরচ হবে ৬১,৫০০ কোটি টাকা। এর পাশাপাশি, সেবকে তিস্তা নদীর ওপর বিকল্প ছয় লেনের করোনেশন সেতু তৈরির জন্য ১,১৭৫.৫৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। নতুন এই ৬.৯১ কিলোমিটার দীর্ঘ সেতুটি সিকিম ও উত্তর-পূর্বের সঙ্গে ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের যোগাযোগ উন্নত করবে, যা সেনার দ্রুত যাতায়াতেও সাহায্য করবে। এছাড়া, প্রস্তাবিত হাইস্পিড করিডরের মাধ্যমে শিলিগুড়ি থেকে গুয়াহাটি এবং পরবর্তীতে শিলং ও শিলচরের মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে আঞ্চলিক অর্থনীতি ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক গতি আসবে বলে আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File