Indian Railway | বাংলায় ১১ কিমি বাইপাস রেললাইন, ২৭২ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের!

Tuesday, September 1 2026, 2:35 pm
Indian Railway | বাংলায় ১১ কিমি বাইপাস রেললাইন, ২৭২ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে পণ্যবাহী ট্রেন চলাচল আরও মসৃণ করতে আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ এক বাইপাস লাইন তৈরির অনুমোদন দিল ভারতীয় রেল।


পশ্চিমবঙ্গে পণ্যবাহী ট্রেন চলাচল আরও মসৃণ করতে আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ এক বাইপাস লাইন তৈরির অনুমোদন দিল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের অধীনে ২৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রুটটি মূলত 'জ্বালানি, খনিজ ও সিমেন্ট করিডর'-এর অংশ হিসেবে কাজ করবে।রেলের আশাপ্রকাশ, এই বাইপাস লাইনের ফলে মূল লাইনে ট্রেনের ভিড় ও যানজট কমবে এবং পণ্য পরিবহণের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে, যা রাজ্যে শিল্পায়নের পথ আরও প্রশস্ত করবে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা উন্নত করতে সমস্তিপুর ডিভিশনের ২১টি স্টেশনে ২৩৩ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File