NEET Issue | নিট ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, CJP-র প্রতিনিধিদের সঙ্গেও রয়েছে বৈঠক!

Key Highlightsনিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। উত্তাল সংসদও।
নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। উত্তাল সংসদও।কেন্দ্রকে ক্রমাগত এই ইস্যুতে আক্রমণ করছে বিরোধীরা। আজ সংসদ চত্বরে বিক্ষোভও দেখানো হচ্ছে। এই আবহে সরকারি সূত্রে খবর, কেন্দ্রও এবার বিরোধীদের সমস্ত আক্রমণ, প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। বিরোধীদের অভিযোগ, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকার নিস্পৃহ ছিল। তারা এই ঘটনার দায় নেয়নি। তবে কেন্দ্র এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, প্রথম থেকেই তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রশ্নপত্র ফাঁসের পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় নেন এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ করেন।সেই সঙ্গে নিট ইস্যুতে বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আজ, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- কেন্দ্রীয় সরকার
- ককরোচ জনতা পার্টি’


