LPG | মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র!
Tuesday, July 14 2026, 3:59 pm

Key Highlightsগ্যাস , পেট্রোল-ডিজ়েলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আবারও নতুন করে সংঘর্ষে জড়িয়েছে আমেরিকা ও ইরান। ফলত দুই দেশের সংঘর্ষে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। আমেরিকা জাহাজের উপর কর বসাচ্ছে, ইরান জাহাজের উপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ফের জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গ্যাস , পেট্রোল-ডিজ়েলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহে গ্যাস নিয়ে নতুন নীতি আনতে পারে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, দেশে এলপিজি আরও দক্ষতার সঙ্গে ব্যবহারের জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কাছে দেশের প্রথম ‘এলপিজি এফিসিয়েন্সি পলিসি ফ্রেমওয়ার্ক’ তৈরির প্রস্তাব জমা দিয়েছে জ্বালানি সংস্থা।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- এলপিজি
- রান্নার গ্যাস


